আ.লীগ সরকার দরিদ্রবান্ধব: এমপি ইমরান

761

স্থানীয় সাংসদ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন ‘আওয়ামী লীগ সরকার দরিদ্রবান্ধব। দরিদ্রতা দূরিকরণ ও তাদের ভাগ্য উন্নয়নে বহুমূখি পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন- ‘বিশেষ করে সামাজিক নিরাপত্তাবেষ্টনির আওতায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধাব ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ শতাধিক কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তা দিয়ে আসছে এ সরকার। সমাজের অবহেলিত চা-শ্রমিক ও ক্ষুদ্রজাতিসত্তার উন্নয়নে প্রধানমন্ত্রী’র বিশেষ-বিশেষ প্রকল্প রয়েছে।’

তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলাপ প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়-সমাজসেবা অধিদপ্তরের আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে চা বাগানের শ্রমিক এবং ক্ষুদ্রজাতিসত্তা ও নৃ-জনগোষ্ঠির মাঝে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার আব্দুল হক, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে ১’শ ২০ জন চা-শ্রমিক ও নৃ- গোষ্ঠির মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকার অনুদান প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া স্থানীয় সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে অপর একটি সভায় ১ লক্ষ ৩৯ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।