ঢাকাকে টাইম বোমা বানাতে দেবো না: র‌্যাব

385

ঢাকা সংবাদদাতা: পুরান ঢাকার দাহ্য কেমিক্যাল গোডাউনগুলো টাইম বোমা ছিল। চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের নির্দেশে সব কেমিক্যাল গোডাউন অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

কিন্তু এতো কেমিকেল গেলো কই?

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বললেন, টাস্কফোর্সের অভিযানের পর পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা কেমিক্যাল সরিয়ে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় নিয়ে রেখেছেন বলে আমার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

শনিবার দুপুরে র‍্যাব-১০ এর উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

তিনি বলেন, কারো অসতর্কতার জন্য ঢাকাকে টাইম বোমায় পরিণত হতে দেবো না। কেমিক্যাল সরিয়ে সেগুলো আপনারা সতর্কভাবে রাখবেন। অসতর্কতার জন্য ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয়, এ বিষয়টি ব্যবসায়ীদের খেলায় রাখতে হবে।

গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলিতে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত ৭১ জন নিহত হন।কেমিক্যাল থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়।