একাধিক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক, শিক্ষিকা আটক

692

আন্তর্জাতিক ডেস্ক: শিশু-কিশোরদের যৌন হেনস্থার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভারতের তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের অরনি শহরে ৩০ বছরের এক শিক্ষিকাকে গত বুধবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নিত্যার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তার স্বামী উমেশ কুমার।
গত বছরই স্বামী অভিযোগ জানান যে স্ত্রীর মোবাইলে ছাত্রদের সঙ্গে কিছু অশালীন-যৌন ইঙ্গিতপূর্ণ ছবি দেখতে পান তিনি। পরে তিনি আরও জানতে পারেন, নিত্যার আগের স্কুল থেকেও তার এমন ব্যবহারের জন্যই তাকে বদলি করা হয়েছিল।

কালেক্টরের কাছে অভিযোগ জানানোর পর, তিনি জেলা সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থাকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। নিত্যার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিত্যা ১৫ থেকে ১৭ বছরের ছাত্রদের টিউশন পড়ানোর সময় তাদের সঙ্গে অসভ্য আচরণ করত। ফোনে অশালীন ছবি তুলে রাখত। এমনকি অনেক কিশোরকে বিছানায়ও নিয়ে গিয়েছেন তিনি।