হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র প্রদান, ভোটের তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবী

567

গত ১৭ মার্চ রোববার হার্টফোর্ডশায়ারের হেমেলহেমস্টেড শহরে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশীদের এক সভায় প্রবাসীদের হাই কমিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান, ভোটের তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং বিমানে সিলেট- লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবী জানানা হয়েছে।
ইউকে বিডিজিএস ওয়েলফেয়ার ট্রাষ্ট কর্তৃক আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন চিপেলহাম থেকে আগত প্রবীণ কমিউনিটা নেতা আলহাজ্ব ফয়জুর রহমান। বিশিষ্ট সমাজসেবি অধ্যাপক এ কে শহীদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অথিতি হিসেবে বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের পেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। সভায় অন্যান্য দের মধ্যে আলোচনায় অংশনেন প্রবীণ কাটারার্স আলহাজ্ব এ এস মোহাম্মদ সিংকাপনী, এ বি তরফদার একাউন্টটেন্ট, ব্যবসায়ী মোঃ রাজা মিয়া, মিজানুর রহমান, আব্দুর রহিম মিয়া জুনেদ, , আজিজুর রহমান তরফদার , মবশ্বির হোসেন, মোহাম্মদ মাসুদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ও ১৯৭১ সালে মূক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীর এত অবদান রাখা সত্তেও বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জাতিয় পরিচয় পত্র দেয়া হচ্ছেনা। কুওয়াশার অভিযোগ তুলে কয়েক বছর আগে সিলেট – লন্ডন ফ্লাইট বন্ধ হয়েছিল কিন্তু আজ পযর্ন্ত তা চালু হয়নি। যার ফলে প্রবাসীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। সভায় সংগঠনের সদস্যদের অর্থায়নে বাংলাদেশে একটি ঈদগাহ নির্মাণের অগ্রগতির বিষয়েও আলোচনা করা হয়। সভায় সকল অতিথিদেরকে মজাদার খাবার পরিবেশন করেন বেঙ্গল স্পাইস রেষ্টুরেন্টের মালিক মবশ্বির হোসেইন।