উইম্বলডন : তৃতীয় রাউন্ডে বৃটিশ তারকা অ্যান্ডি মারে

687

খেলাধুলা ডেস্ক: টেনিস বিশ্বকাপখ্যাত উইম্বলডন ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের ডোনাল্ট ইয়াংকে সরাসরি সেটে হারান স্প্যানিশ তারকা নাদাল।

প্রথম দু’সেট তুলনামূলক সহজে জিতলেও তৃতীয় সেটে প্রতিরোধের মুখে পড়েন চতুর্থ বাছাই রাফা। তবে ৭-৫ গেমে জিতে ঘাসের কোর্টে নিজেকে মেলে ধরার ধারা অব্যাহত রাখলেন পনেরটি গ্রান্ড-স্ল্যামের মালিক নাদাল।

অন্যম্যাচে জার্মানির ডাস্টিন ব্রাউনকে সরাসরি সেটে হারিয়েছেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। টেনিসের শীর্ষ বাছাইয়ের কাছে দাঁড়াতেই পারেননি সাতানব্বই তম র‌্যাঙ্কিংধারী ব্রাউন।

এদিকে নারী এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জোহান্না কন্তা, ভেনাস উইলিয়ামস, সিমোনা হালেপ ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিন নম্বর কোর্টে রাশিয়ান টেনিস কন্যা এলেনা ভেসনিনাকে ৬-৩ ও ৬-৩ গেমের সরাসরি সেটে হারান বেলারুশ তারকা আজারেঙ্কা।টেনিস বিশ্বকাপখ্যাত উইম্বলডন ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে যুক্তরাষ্ট্রের ডোনাল্ট ইয়াংকে সরাসরি সেটে হারান স্প্যানিশ তারকা নাদাল। প্রথম দু’সেট তুলনামূলক সহজে জিতলেও তৃতীয় সেটে প্রতিরোধের মুখে পড়েন চতুর্থ বাছাই রাফা। তবে ৭-৫ গেমে জিতে ঘাসের কোর্টে নিজেকে মেলে ধরার ধারা অব্যাহত রাখলেন পনেরটি গ্রান্ড-স্ল্যামের মালিক নাদাল। অন্যম্যাচে জার্মানির ডাস্টিন ব্রাউনকে সরাসরি সেটে হারিয়েছেন বৃটিশ তারকা অ্যান্ডি মারে। টেনিসের শীর্ষ বাছাইয়ের কাছে দাঁড়াতেই পারেননি সাতানব্বই তম র‌্যাঙ্কিংধারী ব্রাউন। এদিকে নারী এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জোহান্না কন্তা, ভেনাস উইলিয়ামস, সিমোনা হালেপ ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। তিন নম্বর কোর্টে রাশিয়ান টেনিস কন্যা এলেনা ভেসনিনাকে ৬-৩ ও ৬-৩ গেমের সরাসরি সেটে হারান বেলারুশ তারকা আজারেঙ্কা।