চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা বাতিল করে দিলেন ব্রিটিশ এমপিরা

2465

আন্তর্জাতিক ডেস্ক: চুক্তিহীন ব্রেক্সিটের সকল সম্ভাবনা উড়িয়ে দিলেন ব্রিটিশ এমপিরা। হাউজ অব কমন্সে অনুষ্ঠিত ভোটাভোটিতে চুক্তিহীন ব্রেক্সিটকে বাতিল করতে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাব জয়লাভ করে। তবে প্রস্তাবটি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এটির পক্ষে ভোট পড়েছে ৩১২টি আর বিপক্ষে ভোট ৩০৮টি। অর্থাৎ মাত্র ৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছে প্রস্তাবনাটি।

অথচ এই সংশোধনীর বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। অন্য প্রভাবশালী রক্ষনশীল এমপিরাও এর বিপক্ষেই অবস্থান নেন। তবুও এই প্রস্তাব জয়লাভ করায় স্বস্তির শ্বাস ফেলেছেন অনেকে। এরপরই উঠে ব্রেক্সিট সতুন ব্রেক্সিট পরিকল্পনা গ্রহণের সংশোধনীটি। এই সংশোধনীটি বড় ব্যবধানে হেরে যায়। এরপরই উঠে ব্রেক্সিট পেছানো সংক্রান্ত সংশোধনীটি। মলহাউজ সংশোধনী নামের সংশোধনীটিতে ২১০ ভোটে হেরে যায়। এরপরই উঠে চুক্তিহীন ব্রেক্সিট বাতিলে সংশোধীত চুড়ান্ত প্রস্তাব। এই প্রস্তাবটিও চুড়ান্ত ভোটাভোটিতে বাতিল হয়ে যায়। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩২১টি আর বিপক্ষে ভোটের সংখ্যা ২৭৮টি। ৪৩ ভোটে জয় পায় এই ভোটটি। আজ ব্রেক্সিটের সময়সীমা বর্ধন নিয়ে আরো একটি ভোটাভোটি অনুষ্ঠিত হবে। এটি পাস হলে সিদ্ধান্ত যাবে ইউরোপিয় ইউনিয়নের কোর্টে। পাশ না হলে চরম অনিশ্চয়তার মুখে পড়বে যুক্তরাজ্য। বিবিসি, সিএনএন, এএফপি, ডয়েচে ভেলে, গার্ডিয়ান।

এমপিদের ভোটে চুক্তিহীন ব্রেক্সিটের সম্ভাবনা বাতিলের পরপরই থেরেসা মে’র পদত্যাগের সম্ভাবনা ছড়িয়ে পরে। বিবিসি’র প্রধান রাজনৈতিক প্রতিবেদক ভিকি ইয়ং জানান, থেরেসা পদত্যাগ করবেন এই গুঞ্জন মন্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তবে নিজের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় থেরেসা পদত্যাগের ঘোষণা দেননি। তিনি বলেন এমপিদের সিদ্ধান্তের দায়িত্ব তাদেরই নিতে হবে। তিনি যা করেছেন জনগনের ম্যান্ডেট পুরণের জন্যই করেছেন। তার মতে এমপিরা চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষেই পরিস্কার মত দিয়েছেন। তিনি আরো জানান ব্রেক্সিটে স্বল্প নয়, দীর্ঘমেয়াদে দেরি হতে পারে।

জবাবে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন বলেছেন, এমপিরা চুক্তিহীন ব্রেক্সিট এবং প্রধানমন্ত্রীর চুক্তি দুটিই বাতিল করে দিয়েছেন। তিনি মনে করেন দায়িত্ব এখন পার্লামেন্টকেই নিতে হবে।

দ্বিতীয়বার পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা প্রত্যাখাত হওয়ার পরে তিনি ঘোষণা দিয়েছিলেন, ব্রেক্সিট দেরি হওয়ার চাইতে চুক্তিহীন ব্রেক্সিট হওয়া শ্রেয়। তাই তিনি চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষেই ভোট দেবেন। তবে বুধবার ভোটগ্রহণের আগে থেরেসা মে জোর দিয়ে বলেছিলেন, ইইউ ত্যাগ করার আগে এখনও একটি ভালো চুক্তির সম্ভাবনা রয়েছে। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার হয়তো গলায় জোড় নেই, কিন্তু আমি পুরো দেশের আওয়াজ শুনতে পাচ্ছি।’ তবে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন মনে করেন, থেরেসার পরিকল্পনা ভয়াবহভাবে বিধ্বস্ত হয়েছে। তাই তার পরিকল্পনা বদলাতে হবেই। ১৪৯ ভোটের ব্যবধানে থেরেসার পরিকল্পনা দ্বিতীয়বারের মতো হারার পর ইউরোপিয় ইউনিয়ন বলেছে, বিশৃঙ্খল ব্রেক্সিটের সম্ভাবনা আগে কখনই এতটা জোড়ালো ছিলো না। জোটটির প্রধান নেগোশিয়েটর মাইকেল বার্নিয়ের হতাশা প্রকাশ করে এ কথা বলেছেন।

এদিকে ইউরোপের প্রভাবশালী নেতা, জার্মান চ্যান্সেলর মেরকেল বলেছেন, আগামী জুন পর্যন্ত ব্রেক্সিট পিছিয়ে দেওয়া ইউরোপিয় ইউনিয়নের জন্য সহজ। জেষ্ঠ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান এই কথা জানিয়েছে। ইউরোপিয় ইউনিয়নের রাজধানী ব্রাসেলস-এ ব্রেক্সিট পেছানো আসলেই সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কূটনৈতিকদের দাবি, এই বিষয়ক আলোচনায় লন্ডন অলসতা করেছে। কিন্তু গার্ডিয়ান সূত্রের বরাত দিয়ে আরো জানিয়েছে, জার্মানি কখনই লন্ডনকে ঝামেলায় পড়তে দেবে না। শারম আল-শেখ এর ইইউ-আরব সম্মেলনে কূটনৈতিকদের তিনি এই কথা জানান।

ব্রেক্সিট প্রত্যাহার চুক্তির মূখ্য বিষয় মূলত ৩টি। ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের সময় যুক্তরাজ্য ক্ষতিপূরণ বাবাদ ইউরোপিয় ইউনিয়নকে ৩ হাজার ৯০০ কোটি ডলার দেবে। যুক্তরাজ্যের যেসব নাগরিক ইইউ ভুক্ত দেশগুলোতে রয়েছেন তাদের এবং যুক্তরাজ্যে ইইউভুক্ত দেশগুলোর যেসব নাগরিক রয়েছেন তাদের কী হবে সেই বিষয়টি। এবং নর্দান আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড রিপাবলিক এর মাঝামাঝি ইইউ এবং যুক্তরাজ্যের সীমানা কীভাবে নির্ধারণ হবে এই বিষয়টি।

পাস না হলে ২৯ মার্চ হয়ে যাবে ব্রেক্সিট। আর পাস হলে ১৪ মার্চ ৫০ অনুচ্ছেদের সময়সীমা বর্ধিত করার বিষয়ে একটি ভোট। এটি যদি পাস না হয়, তবে তৈরী হবে সত্যিকারের বড় ধরণের অচলাবস্থা। যার সমাধান কিভাবে হবে এখনও জানা নেই। আর পাস হলে ২১ তারিখের বিশেষ সম্মেলনে ব্রাসেলস-এ এই প্রস্তাব উঠবে। আর পাস না হলে তৈরী হবে অচলাবস্থা। আর পাস হলে ব্রেক্সিট পেছাবে। আর যদি ইউরোপিয় নেতারা স্বল্প মেয়াদের বর্ধিত সময়সীমায় রাজি না হয়ে দীর্ঘমেয়াদী মেয়াদ বাড়াতে সম্মত হন তবে হাউজ অব কমন্সে তা ফিরে যাবে। এটি পাস হলে দীর্ঘমেয়াদে পেছাবে ব্রেক্সিট। আর যদি পাস না হয়, বড় ধরণের আইনি এবং রাষ্ট্রীয় অচলাবস্থা তৈরী হবে।

যে অচলাবস্থার কথা বলা হচ্ছে, তার সমাধানের বেশ কিছু পথ তৈরী হবে। ফলে হতে পারে চুক্তিহীন ব্রেক্সিট, দ্বিতীয় গণভোট, নতুন পরিকল্পনা অথবা মে’র চুক্তিতে তৃতীয় বার ভোট হতে পারে। তবে সেই সম্ভাবনা প্রায় শূণ্য।

সূত্র আমাদের সময়