ওয়ানবাংলানিউজ ডেস্ক: হাউজ অব কমন্সে নিজের ব্রেক্সিট চুক্তি পাশ করাতে সহায়তা দিতে ইউরোপিয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার তিনি এই আহ্বান জানান। তিনি বলেছেন, ইউরোপিয় ইউনিয়নের কার্যক্রম আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য হাউজ অব কমন্সের ভোটাভুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবিসি।
এই বিষয়ে লেবার নেতা স্যার কেইর স্টেইমার বলেছেন, ‘এটি পরিস্কার যে, প্রধানমন্ত্রী তার ব্রেক্সিট চুক্তিতে প্রতিশ্রুত পরিবর্তন আনতে ব্যর্থ হচ্ছেন।’ ইউরোপিয় ইউনিয়ন বলেছে, যুক্তরাজ্য যদি অচলাবস্থা কাটাতে চায়, তবে তাদের নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। আগামী ২৯ মার্চ ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য। কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এখনও কোন চুক্তিতে অনুমোদন দিতে পারেনি। আগামী মঙ্গলবার এমপিরা থেরেসার করা চুক্তির উপর ২য়বার ‘অর্থপূর্ণ ভোটপ্রদান’ করবেন। বিবিসি’র রাজনৈতিক সম্পাদক লরা কুসেনবার্গ জানিয়েছেন, একজন মন্ত্রী তাকে বলেছেন, পার্লঅমেন্ট এই চুক্তিকে সমর্থন দিয়ে দেবে বলে তাদের বিশ^াস।
লিঙ্কনশায়ারের গ্রিমসবেতে এক কারখানা পরিদর্শনকালে থেরেসা বলেন, ‘আগামী সপ্তাহে এমপিদের যেভাবে বড় সিদ্ধান্ত নিতে হবে, ইউরোপিয় ইউনিয়নকেও সিদ্ধান্ত নিতে হবে। আমরা উভয়েই এই প্রক্রিয়ার অংশ। চুক্তিসহ ব্রেক্সিটে ইউরোপিয়ন স্বার্থও রয়েছে। আমরা দল হিসেবে কাজ করছি। তবে ইউরোপিয় ইউনিয়নের সিদ্ধান্ত আগামী সপ্তাহের ভোটে বড় ধরণের ভূমিকা রাখবে।
আমাদের সময়















