আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণের অভিযোগে ভারতের মহারাষ্ট্রে বিজেপির নেতা রবীন্দ্র ববনঠাড়েকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভি।
এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ৪৮ বছরের রবীন্দ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
খবরে বলা হয়, একটি চলন্ত বাসে রবীন্দ্র এক নারীকে চুমু দিচ্ছেন—এমন ভিডিও প্রকাশের এক সপ্তাহের মাথায় এ বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হলো।
অভিযোগকারী নারীর বলেন, গেলো ২৭ জুন একটি চলন্ত বাসে রবীন্দ্র জোরপূর্বক তাকে (নারী) চুমু দিয়েছেন। সেই দৃশ্য অন্য যাত্রীরা ভিডিও করেছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই ওই নারী রবীন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।















