বিশ্ববিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন নিখোঁজ

962

ঢাকা সংবাদদাতা: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার বিকেল ৫টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের ঘটনায় গতকাল মঙ্গলবার মোয়াজ্জিনের ছোট ভাই গোলাম রাব্বী গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১৭৩) করেন।
নিখোঁজ ওই ব্যক্তির নাম হাফেজ মো. শাহ আলম। তাঁর বাড়ি কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামে। গত সোমবার থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আত্মীয়-স্বজনরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন জানান, বছর খানেক আগে শাহ আলম বিশ্ববিদ্যালয় মসজিদে মোয়াজ্জিন হিসেবে যোগ দেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশে ঘোনাপাড়া বাজারে গিয়ে তিনি আর ফিরে আসেননি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমীনুল ইসলাম জানান, পুলিশ সম্ভাব্য সব জায়গায় হাফেজ শাহ আলমকে খুঁজে বের করার চেষ্টা করছে।