ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথের উন্নয়নের রূপকার এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজের অগ্রগতি ও আধুনিক উপজেলায় পরিনত করার প্রত্যয় নিয়ে সর্বস্থরের জনগন মনোনীত স্বতন্ত্র উপজেলা চেয়ারম্যান প্রার্থী, প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসবাহ উদ্দিনের সমর্থনে লন্ডনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ উপজেলাবাসীর উদ্যোগে আগামী ৫ মার্চ মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মসলা রেস্টুরেন্টে রাত ৮ ঘটিকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এত সর্বস্থরের প্রবাসীদের উপস্থিতি কামনা করা হয়েছে।
বিস্তারিত জানাতে যোগাযোগ : জাকেল বখত জুয়েল ০৭৯০৪০৬৯১৯০, আকলুছ মিয়া, ০৭৫৩৮৪৭৮৪২৮, মদরিছ আলী মফজ্জুল ০৭৪৩২৫৪৫৬৭৮।















