মাওলানা আব্দুল হাই খানের জানাযা ও দাফন সম্পন্ন

921

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ঠ আলেমে দ্বীন বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউ কে’র সাধারন সম্পাদক কুরতুবা ইন্সটিটিউটের ডেপুটি হেড টিচার, সেইভ রোহিঙ্গা ইউকে’র সেক্রেটারি ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুরের আতুয়া গ্রামের বাসিন্দা টিভি ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হাই খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৫টার দিকে নিউহ্যাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুম্মার নামাজের পর তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে লন্ডনের গার্ডেন ফিসে দাফন করা হয়।

তার মৃত্যুর সাংবাদে ব্রিটেনের আলেম ওলামাসহ সর্বস্থরের কমিউনিটির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্যোশাল মিডিয়ার মাধ্যমে র্সবস্থরের কমিউনিটির  মানুষ মাওলানা আব্দুল হাই খানের মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

এদিকে মাওলানা আব্দুল হাই খান স্মরণে আগামী ৩ রা মার্চ রবিবার ইস্ট লন্ডন মসজিদের মেইন প্রেয়ার হলে
বাদ মাগরিব স্মরন সভার আয়োজন করা হয়েছে ।