জাহরা রহমান ও হানিন মুইদ – কেইকলিশিয়াস বেইকস ২০১৮‘র উইনার

1023

ওয়ানবাংলানিউজ: টিভি ওয়ান আয়োজিত চিল্ডেধন রিয়েলিটি শো কেইকলিশিয়াস বেইকস ২০১৮ জয়ী হয়েছে গ্রুপ ওয়ান থেকে ক্লাস টু তে পডুয়া ৬ বছর বয়সী হানিন মুইদ ও গ্রুপ টু থেকে নয় বছর বয়সী ক্লাস ফোর-এ পড়–য়া জাহরা রহমান । এছাড়াও গ্রুপ ওয়ান থেকে রানার-আপ হয় হাসনা নাজিফা, জামেমাহ চৌধুরী ও লিয়াত ফারিয়ান আলী এবং গ্রুপ টুথেকে রানার আপ হয়েছে এডাম আবেদিন ও আইসেল মির ।
গত ২৮ এপ্রিল টিভি ওয়ান স্টুডিওতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে বিজয়ী টধফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। অতিথিদের মাঝে
ছিলেন জনপ্রিয় গায়ক সায়েফ এডাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বৃটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক, রয়েল রিজেন্সির সত্ত্বাধিকারী আব্দুল বারী, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, হিল সাইড ট্রাভেলস-র সত্ত্বাধিকারী হেলাল খান ও সফল ব্যবসায়ী ডঃ সানোয়ার চৌধুরী।
গত ৩ মার্চ শুরু হওয়া এই চিলডেধন রিয়েলিটি শোতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে উল্লেখযোগ ̈ সংখ ̈ক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি গ্রুপে । ক্লাস ওয়ান থেকে ক্লাস থধী পর্যন্ত শিশুরা অংশ নেয় গ্রুপ ওয়ান-এ এবং ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স পর্যন্ত শিশুরা অংশ নেয় গ্রুপ টুতে। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল রাউন্ডে দু‘গ্রুপ থেকে অংশ নেন মোট সাত জন প্রতিযোগী।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বি বি সি‘র মাস্টার শেফ উইনার সেলিনা পারমালু । এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সেলিবিধটি শেফ শাহেনা আলী ও রান্না বিষয়ক লেখিকা নাজিয়া আলী।
জনপ্রিয় ‍উপস্থাপিকা নিশাত ইসমাইল ও নবাগত উপস্থাপনায় সায়েম রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতা নিয়ে শিশুদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।
চিল্ডেধন রিয়েলিটি শো কেইকলিশিয়াস বেইকস ২০১৮ প্রযোজনা করেছেন মাহবুব রেজা চৌধুরী।