শেফিল্ডে সাউথ ইর্য়কশায়ার ক্যাটারিং এসোসিয়েশনের সভা

720

শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল : বেশ উৎসাহ উদদীপনার মধ্য দিয়ে শেফিল্ড সাউথ ইয়কশায়ার এসোসিয়েশনের এক জরুরী সভার আয়োজন করা হয়। শেফিল্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় শেফিলড, চেস্টারফিল্ড, ডনকাসটার, ড্রনফিল্ড সহ বিভিন্ন শহরের রেস্টুরেন্টর ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সংগঠনের আহবায়ক কাদির মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সেবুল মিয়ার পরিচালনা অনুষ্ঠানে আলোচকরা রেস্টুরেন্ট ব্যবসার প্রচার ও প্রসারে নানা কৌশল তুলে ধরেন । তারপর ব্রেক্সিট পরবর্তী সমস্যা মোকাবেলায় প্রসতুত থাকার আহবান জানানো হয় । এছাড়াও খাদ্যে বিপদজ্জনক এর্লাজী পণ্য সঠিকভাবে জেনে কাস্টমারদের পরিবেশনের জন্য অবগত করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে আগামী ৩রা মার্চ রোববার এস,এন,সি সেন্টারে ফুড এন্ড হাইজিনের বিশেষ কোর্সের আয়োজন করা হবে। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আছমত আলী , হাওয়াড আলী, খছরুজজামান সেলিম , আহবাবুর রহমান মিরন, সাজিদুর রহমান ,মতিউর রহমান শাহীন, মুনিম মিয়া, সবুঝ মিয়া , ফজল মিয়া, সুফি মিয়া , বাছিত মিয়া , আখতার আলী, লাল মিয়া ,আবরক আলী, লেবু মিয়া প্রমুখ৷