খায়রুল আলম লিংকন: ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐদিন বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবলীগ ও আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার উদৌগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বাঙালির রক্তস্নাত ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এরপর থেকেই যথাযোগ্য মর্যাদায় সারা বিশ্বে একযোগে পালিত হয়ে আসছে এ দিনটি।
যুবলীগ সভাপতি খায়রুল আলম লিংকন এর সভাপতিত্বে ও সম্পাদক লিটন আলম বদরুল এর পরিচালনায় স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি বীর মুক্তিযাদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু, আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফ উদ্দিন ইসলাম, বাংলাদেশ হাউজ সভাপতি ও যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ফকরুল আলী, বৃষ্টল বাংলা প্রেসক্লাব সভাপতি ও যুবলীগ সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান জুনেল, ইউনিভার্সিটি অফ ওয়েষ্ট ইংল্যান্ড (ইউ ডব্লিউ ই) বাংলাদেশ সোসাইটির সভাপতি সানজিন হোসেন,সাধারন সম্পাদক মোস্তফা রায়হান, সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার ট্রেজারার সমর আলী,আওয়ামীলীগ নেতা মোসলেহ আহমদ,মুসাদ আলী, সাবেক সাধারন সম্পাদক গৌছ মিয়া, রফিক আলী,যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, যুবলীগ যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান রাসেল ,শাহরিয়ার আহমদ রাসেল,তারিফুল ইসলাম,যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,আবুল মিয়া,আব্দুল হামিদ,এডভোকেট আনোয়ার হোসেন,আবুল নাছির সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
সভার শুরুতে রাষ্ট্র ভাষা বাংলা করার দাবিতে আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় ও বুধবার রাতে ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
বক্তাগণ বলেন মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর ২১শে ফেব্রুয়ারি । বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের অবস্থান।একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করা। একুশ আমাদের শিখিয়েছে কিভাবে নিজের অস্তিত্ব রক্ষা করা যায়, নিজের মাতৃভাষাকে রক্ষা করা যায়। সঙ্গে সঙ্গে নিজের সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্য—সব কিছুকেই রক্ষা করা ও তার মর্যাদা দেওয়া যায়।’আসুন আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য নিয়ে বিশ্বে যেন অনন্য মর্যাদা নিয়ে চলতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে পারি।
মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২-এ জীবন দিয়েছিল সালাম, বরকত, জব্বার, রফিক, শফিউল্লাহসহ নাম না জানা অনেকে। তাদের রক্তের বিনিময়েই আজকে মুখে মুখে বাংলা ভাষা। আজকের দিনটি শুধু সেই বীর ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানানোর, যারা ভাষার জন্য অকাতরে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। এই দিনে বাংলার সংগ্রামী ছেলেরা যে ত্যাগ ও গৌরবগাথা রচনা করেছিলেন, তারই পথ ধরে আমরা মুখোমুখি হই স্বাধীনতা সংগ্রামে। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা অর্জন করি লাল সবুজের পতাকা।
যুবলীগ সভাপতি তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ২১শে ফেব্রুয়ারী দিনটি বাঙালির রক্তে কেনা হলেও আজ এটি বিশ্ব সম্প্রদায়ের সম্পদ। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান ভাষা আন্দোলনের শহীদদের।
নতুন প্রজন্মের বৃটিশ বাঙ্গালীদেরকে বাংলা শিক্ষা প্রদানের মাধ্যমে মায়ের ভাষা বাংলাকে বৃটেন তথা বিশ্বময় ছরিয়ে দেয়ার জন্য তিনি অভিভাবক সহ সকল কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।















