ওয়ানবাংলানিউজ: হাউজিং, এডুকেশন, হেলথ সেক্টরকে প্রাধান্য দিয়ে পিপুল্স এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস এর মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খান নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। গত রবিবার পূর্বলন্ডনের অটরিয়াম হলে আয়োজিত এক জনসভার মাধ্যমে তিনি নির্বাচিত হলে মানুষের হাউজিং সমস্যা সমাধানে মোট ৫ হাজার ঘর নির্মানের প্রতিশ্রুতি দেন।
তিনি এলাকার উন্নয়নে সেবামূলক নানা কর্মসূচী আবারো ফিরিয়ে আনতে চান। অনুষ্ঠানে বক্তৃতাকালে রাবিনা খান ২০ হাজার জব ও এপ্রেনটিশিপ তৈরীর আশাবাদ ব্যক্ত করেন। নাইফ ক্রাইম দমনে আবারো ৫০জন পুলিশ ফিরিয়ে আনার কথা জানান। তাকে সমর্থন দিতে এলাকার বাসীন্দা, কমিউনিটির ব্যক্তিত্ব ও সাধারন জনগন উপস্থিত হন। রাবিনা নানামুখী কর্মকান্ডের প্রশংসা করেছেন তারা।
পিপুল্স এলায়েন্স অব টাওয়ার হ্যামলেটস দলের ৩৬জন কাউন্সিলার প্রার্থীর নাম ঘোষনা করে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে। পার্টির চেয়ার কাউন্সিলার আবদুল আসাদের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অংশ নেন বিভিন্ন ওয়ার্ডে পিপুলস এলায়েন্সের প্রার্থীরা। এ সময় সেন ট্রিস্ট পার্টির লিডার ডেইবিড বারকার রাবিনা খানকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সাবেক কাউন্সলার ও ডেপুটি লিডার রাজন উদ্দিন জালাল, কমিউনিটি লিডার আতিক মিয়া, মিজবাহ খান, মো: লতিফ, প্রফেসর আহমেদ রেজা, সৈয়দ নাসের জামান, খলা মিয়া, মো: শামসুল হক, মিকি এমব্রোস, কি বেলার্ড, আব্দুল মুকিত, গ্রে রেডিন, রিচেল ভিনচেন্ট, কাজী শাহানারা বেগম প্রমুখ।















