তাহসিনা রুশদীর লুনা সুস্থতা কামনা করে লন্ডনে বিশ্বনাথ বিএনপি নেতাদের দোয়া মাহফিল

727

ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী’র সহধর্মীণি তাহসিনা রুশদীর লুনার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে ২৫ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে।
পরে বিশ্বনাথ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইলিয়াস আলীর সন্ধ্যান দাবীর আন্দোলন এবং বিএনপির কার্যক্রম আরো বৃদ্ধি করে তাহসিনা রুশদীর লুনার হাতকে শক্তিশালী করতে সর্বস্থরের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
প্রবীন বিএনপি নেতা আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, গৌছ আলী, গৌছ খান, গোলজার আহমদ খান, আব্দুল বাছিত বাদশা, মদরিছ আলী মফজ্জুল, আব্দুল হামিদ, মো: আব্দুস সালাম, এডভোকেট রশিদ আলী, ময়ুর মিয়া, হাবিবুর রহমান, সরিফুল ইসলাম, সৈয়দ এম সফিকুল ইসলাম মধু মিয়া, সফিক উদ্দিন, আবুল কালাম, নুরুল ইসলাম, আব্দুল কালাম, কামরুল হক শাহিন, আব্দুল কাইয়ুম, এনামুল হক, মো: আছকির আলী, জাকেল বকত চৌধুরী জুয়েল, প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম হাফিজ মতিউর রহমান। এতে ঢাকায় সম্প্রতি অগ্নীকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরে পাওয়ার জন্য দোয়া করার জন্য সকলের নিকট বিনীত আহবান জানানো হয়।