সমুদ্রে ডুবে ১৮ বছরের তরুণের মৃ*ত্যু

13

সাইফ হাসান: যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সের ক্যাম্বার স্যান্ডস সৈকতে সমুদ্রে নেমে বিপদে পড়ে ১৮ বছর বয়সী এক তরুণের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় অন্য দুই সঙ্গীর সঙ্গে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন। পরে প্রায় ৩০ মিনিট পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও চিকিৎসকরা মৃ*ত ঘোষণা করেন। লন্ডনের বাসিন্দা ওই তরুণ নিজের পরিচিতদের সঙ্গে সেখানে বেড়াতে এসেছিলেন।

সাসেক্স পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে তিন ব্যক্তির পানিতে বিপদে পড়ার খবর পেয়ে কোস্টগার্ড, লাইফবোট ও জরুরি অ্যাম্বুলেন্স সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক কিশোর এবং ২৪ বছর বয়সী এক যুবক নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও ১৮ বছরের তরুণটি ডুবে যান।

উদ্ধারকারী দল পানি থেকে উদ্ধার করে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তীরে পরিবারের সদস্য ও স্বজনদের কান্না এবং আকুতিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। জরুরি সেবার দল হেলিকপ্টার ও নৌকার সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে এই মৃ*ত্যুর পেছনে কোনো সন্দেহজনক কারণ নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবেদনটি প্রস্তুতের পর তা ময়নাতদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য করোনালের কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

#aknews #onebanglanews #cambersands #uknews #tragedy