বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

1151

আহসানুল আম্বিয়া শোভন : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেত-কর্মীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। গত ২৫ ফেব্রুয়ারী, সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে এই বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় যুক্তরাজ্য বিএনপি।
গত সোমবার অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করেন। এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা স্লোগানে মুখরিত করে পুরো এলাকা। বিক্ষোভ শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তবে এম এ মালিক বলেন, এক বছর যাবত বিএনপি চেয়ারপার্সনকে বিনা কারণে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। তিনি অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার সহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তি দাবী করে এম এ মালিক বলেন, মহাভোট ডাকাত শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করে প্রশাসন ও দলীয় ক্যাডার বাহিনীর মাধ্যমে সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে ।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, এই সরকারের কোনো জনভিত্তি নেই। একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পূনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে দেশে বিদেশে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে অনতিবিলম্বে তাঁর সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তি দাবী করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশবাসী এখন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, এম লুতফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সহসাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য বিএনপির সিনিয়রনেতা মেসবাউজ্জামান সোহেল, আসাদুজ্জামান আহমেদ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হাসান জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সাউথ ইস্ট বিএনপির সভাপতি সালেহ আহমেদ জিলান, মিল্টন কিন্স বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, নিউহ্যাম বিএনপির সভাপতি মোস্তাক আহমদ, সাসেক্স বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল শরীফ মোহাম্মদ করিম, সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন মৃধা, যুক্তরাজ্য যুবদলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো: মোশাররফ হোসেন ভূঁইয়া, আব্দুল কাদির জিলানী, মো: ফয়েজ উল্লাহ, মোহাম্মদ নাসের আহমদ, মো: তোফাজ্জল হোসাইন, মো: জাইদুর রহমান, মো: সামসুল ইসলাম, মো: নাছির উদ্দীন ভূঁইয়া, মো: মঈনুল ইসলাম, মোঃ দোলেয়ার হোসেন, মোঃ মাকসুদুল হক শাকুর, মোঃ শাহনেওয়াজ, মোঃ রবিউল আলম, শাকিল আহমদ, জামাল হোসেন, মোঃ ইমরান হোসেন, ফজলে রহমান পিনাক, আব্দুল হক শাওন, এ. কে. এম. নেছার উদ্দিন, রায়হান উদ্দিন, পটল মিয়া, মুজিবুর রহমান, মোঃ জুবের সিদ্দিকী, মোঃ রাজিব হোসেন, রানা আহমেদ সোহেল, মোঃ হাফিজুর রহমান, গোলজার আহমদ, কাজী মুনীর হাসান, মোঃ তোফায়েল আহমদ, মো: আশরাফুল আলম, মোঃ রিফাত হোসেন চৌধুরী, আহমেদ শওকত হোসেন রাজু, কামরুন ইসলাম, সামিউজ্জামান সিদ্দিকী, মোঃ করিম চৌধুরী, আবদুল্লাহ সিদ্দিকী, ওমর ফারুক, মোঃ করিম মিয়া, ইস্ট লন্ডন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর এ আলম সোহেল, আকলিমুর রাজা চৌধুরী, যুবদলের সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, যুগ্ম সম্পাদক আবু তাহের, আল্কু মিয়া, মোঃ মনির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, মোঃ বদরুল হোসেন, পারভেজ কবির, আব্দুস সামাদ রাজ, আশিকুল ইসলাম, সফিউল আলম মুরাদ, মো: মহিন উদ্দিন, মো: মনিরূজ্জামান জনি, নূরে আলম জাহাঙ্গীর, মোঃ মাহবুবুল আলম, জোবায়েল আহমেদ প্রমুখ।