ওয়ানবাংলানিউজ: বিগত ১২ বছরের ন্যায় এবারো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ল্যান্ডন পার্ক এন্ড পপলার কমিউনিটি ট্রাস্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে ২৫ মে শনিবার।
স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের সমন্ননে গঠিত এই ট্রাস্টের ইফতার মাহফিল এবারো খোলা জায়গায় স্থানীয় ক্রিসপস্ট্রিট মার্কেটে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং পেশাজীবিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসিব আহমেদ ও কাউন্সিলার শাহ সোহেল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, কাউন্সিরার রাজিব আহমদ, কাউন্সিলার কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলার অহিদ আহমদ হেলাল উদ্দিন আব্বাস, কমিউনিটি নেতা রাহেল খান, মুজিবুর রহমান রানু, আনছার উল হক, আব্দুল মালিক, সুন্দর মিয়া, রহমত উল্লাহ, নূর আলম, সামছুল ইসলাম, নূর মিয়া, সুহেল মিয়া, জাহাঙ্গীর মিয়া, আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় ক্রিসপস্ট্রিট মার্কেটের উন্নয়নসহ এলাকার বিভিন্ন দাবী দাওয়া নিয়ে আলোচনা হয়। সভার শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।















