লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উদ্যোগে পিলখানা হত্যাকাণ্ডের ১০তম বাষির্কীতে সেমিনার

1540

ওয়ানবাংলানিউজ: ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে গতকাল ২৫শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ১০তম বাষির্কী উপলক্ষে পূব্ লন্ডনের ব্লমুন মিডিয়ায় এক সেমিনার অনুষ্টিত হয়। সংগঠনের আহবায়ক জাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কার্ডিফ ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর ড. কে এম এ মালিকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ওয়াচের সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব:) সিদ্দিক আহমেদ।

বিশেষ অতিথির আলোচনা রাখেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির সাবেক প্রেস সেক্রেটারী শামছুল আলম লিটন, ইউকে বিডি নিউজ এডিটর আমিনুল এহসান তানিম, সংগঠনের উপদেষ্টা সাহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাএনেতা মু. আব্দুল আলী।

সেমিনারে বক্তারা বলেন, ২৫ শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। বিডিআর হেডকোয়ার্টারে নারকীয় হত্যাকান্ডের মাধ্যমে, এই দেশের সেনাবাহিনীর ৫৭ জন সৎ যোগ্য ও চৌকশ দেশপ্রেমিক, জেনারেল,বিগ্রেডিয়ার জেনারেল, মেজর, অফিসারদের খুবই করুণভাবে হত্যা করা হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি আজও। এ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।
বিডিআর বিদ্রোহ ঘটনার সেনা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ না হওয়ায় হত্যাকাণ্ডের ‘পেছনের নেপথ্য’রা চিহ্নিত হয়নিও বলেও মন্তব্য করেন বক্তারা।সেমিনারে ২৫-শে ফেব্রুয়ারী পিলখানা হত্যাকাণ্ডে নিহত বীর সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের অাত্নার মাগফেরাত কামনা করা হয়।

সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুর বক্স, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সভাপতি জয়নাল আবেদিন, সাবেক ছাএনেতা শামীম আহমদ, আলাউদ্দিন, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যানরাইটসের যুগ্ন আহবায়ক শাহান বিন নিজাম, মাহিদুর রহমান, মানবাধিকার কমী মাওলানা. শামীম আহমদ, শাহিন আহমদ রনি,শাহরিয়ার হোসেন আপু, দেলোয়ার হোসেন, এহতেশাম আহমদ, আলী হোসেন, বেলাল হোসাইন, মু. আব্দুল হাফিজ, হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম, শহিদ আহমদ, লায়েক আহমদ, আব্দুল করিম, শরিফুজ্জামান, ইমরান আহমদ, মিফতা উদ্দিন, এনাম উদ্দিন, রায়হান উদ্দিন, রেজাউল করিম, সাঈদ মালিক প্রমুখ।