পুলিশকে আক্রমণ করল,জেল থেকে ভুলে ছাড়া পাওয়া অপ*রাধী

107

সাইফ হাসান: জেল থেকে ভুল করে ছাড়া পেয়ে আলোচনায় আসা এক যৌ*ন অপ*রাধী এবার পুলিশকে কামড়ানোর কথা স্বীকার করেছেন। চব্বিশ বছর বয়সী এই আলজেরিয়ান যুবক লন্ডনের একটি স্টেশনে দুই পুলিশ সদস্যের ওপর হা*মলা চালান। ফোন চুরির সময় হাতেনাতে ধরার পর ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি তাদের কামড় দেন বলে আদালতে জানানো হয়েছে।

লন্ডনের হাইবারি কর্নার ম্যাজিস্ট্রেট আদালতে আসামী ব্রাহিম কাদ্দুর-শেরিফ এই হামলার দায় স্বীকার করেছেন। গত ২০ জুলাই ব্ল্যাকহর্স রোড আন্ডারগ্রাউন্ড স্টেশনে তিনি সাদা পোশাকে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হন। এর আগে গত নভেম্বরে তিনি ওয়ান্ডসওয়ার্থ জেল থেকে ভুলবশত মুক্তি পেয়েছিলেন, যা নিয়ে পুরো যুক্তরাজ্যে তোলপাড় শুরু হয়েছিল।

আদালতে জানানো হয়, ঘটনার দিন তিনি ট্রেনে ঘুমন্ত যাত্রীদের মোবাইল ফোন চুরির চেষ্টা করছিলেন। সেখানে উপস্থিত দুই পুলিশ কর্মকর্তা তাকে বাধা দিলে তিনি পালানোর চেষ্টা করেন এবং তাদের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি দুজন পুলিশকেই কামড় দেন, যার ফলে তাদের ক্ষতস্থানে চিকিৎসার প্রয়োজন হয়।

আসামী পক্ষের আইনজীবী দাবি করেছেন, ধস্তাধস্তির সময় কাদ্দুর-শেরিফ জানতেন না যে ওই ব্যক্তিরা পুলিশ ছিলেন। ২৪ বছর বয়সী এই যুবক ২০২০ সাল থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে পার্কে অশ্লীল আচরণের জন্য যৌন অপরাধের রেকর্ড রয়েছে।

ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, তার বিরুদ্ধে চুরিসহ আরও কিছু মামলার বিচার চলছে যা স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে সম্পন্ন হবে। আগামী ২৭ ও ৩০ জানুয়ারি সব মামলার শুনানি শেষ হওয়ার পর তার চূড়ান্ত সাজার ঘোষণা দেওয়া হবে। গত এক বছরে যুক্তরাজ্যে ভুলবশত কয়েদি মুক্তির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

#UKCrime #PoliceAssault #PrisonError #aknews #onebanglanews