ওয়ানবাংলানিউজ: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা যুব কমান্ড। ২০ ফেব্রুয়ারী বুধবার রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুতফুর রহমান। সাধারণ সম্পাদক কয়ছর আহমদ এর পরিচালনায় সভায় বক্তারা বাংলা ভাষা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী যারা শহীদ হয়েছিলেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ৫২’র ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন যুব কমান্ডের উপদেস্টা মো: জিলু মিয়া, সহ সভাপতি আব্দুল ওদুদ, মোহাম্মাদ আলী জিলু, সেলিম খান, আব্দুল কাইয়ুম যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, আখলাকুর রহমান, প্রচার সম্পাদক শাহ আনোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক মাহবুর রহমান, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক রিয়াজুল ইসলাম চৌধুরী, সনজুর চৌধুরী, আব্দুল আহাদ বাবর, মোহাম্মদ মোহিত, সৈয়দ হাসমত আলী, আনোয়ার হোসেন, সুজেল মিয়া, সোহেল আহমদ, সাইফুল ইসলাম বিপ্লব, আব্দুল মালিক, শহিদুল ইসলাম প্রমুখ। ।
আলোচনা সভা শেষে আলতাব আলী পার্কের শহীদ মিনারে গিয়ে শহীদদের সম্মান জানাতে পুষ্পস্তর্বক অপর্ণ করা হয়।
যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আলোচনা ও পূস্পস্তবক অপর্ণ
মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আলোচনা ও পূস্পস্তবক অপর্ণ
Posted by 1banglatv on Friday, 22 February 2019















