যুক্তরাষ্ট্রে ভিপি সাইফুল ইসলামকে সংবর্ধনা দিবে-বগুড়া ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ

1147

বগুড়া সংবাদদাতা: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার সভাপতি ভিপি সাইফুল ইসলামকে যুক্তরাস্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত উত্তর আমেরিকায় বগুড়া জেলা বাসীর প্রথম আঞ্চলিক সংগঠন বগুড়া ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউ এস এ, ইনক এর পক্ষ থেকে আগামী ১২ আগষ্ট ২০১৭ তারিখে এক সংবর্ধনা ও এওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ রোকনুজ্জামান নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এই এসোসিয়েশন নিউ ইয়র্কে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
উক্ত সংগঠন বিভিন্ন সামাজিক,ধর্মীয়ও জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার নিউইয়র্কে অবস্থিত সকল বাংলাদেশী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
এই সংগঠন ধারাবাহিক ভাবে বাংলাদেশের গরিব, দুঃস্থ মানুষকে সাহায্য করে যাচ্ছে। ভিপি সাইফুল ইসলাম তার কর্ম দক্ষতায় সমাজসেবক এবং বিশিষ্ট রাজনীতি বিদ হিসেবে পরিচিত। সফল রাজনীতিবিদ সমাজসেবক হিসেবে তাকে একটি এওয়ার্ড প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।