প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর উপজেলা সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

854

ওয়ানবাংলানিউজ: গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বালাগঞ্জের একটি কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় নিহত সায়েম আহমদ সুহেল এর আত্মার মাগফেরাত কামনা করেন গত ৪ ফেব্রুয়ারী সোমবার, বাদ এশা ব্রিকলেন জামে মসজিদে প্রবাসী বালাগঞ্জ -ওসমানী নগর উপজেলা সমিতির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বালাগঞ্জ ওসমানীনগর উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস এর পরিচালনায় দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বড় সাদ মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বালাগঞ্জওসমানী নগর উপজেলা সমিতির সভাপতি সফিক উল্লাহ মিছলো, সহ সভাপতি আবুল কায়েছ, কোষধক্ষ্য জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, দপ্তর সম্পাদক ছাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন মিয়, সদস্য ছাইফুল আমিন, রুকন মিয়া, ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া, সাবেক সভাপতি নেছার আলী (সমসু) সাবেক সাধারন সম্পাদক মশিয়ুর রহমান (মশনু), আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান (মিরু), ইফতেখার আহমেদ দুদু, বদরুল ইসলাম প্রমুখ।