কালীগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

347

ঢাকা সংবাদদাতা: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-টাঙ্গাইল সড়কে কালীগঞ্জের উলুখোলা নাওটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ট্রাকচালক ও হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি অহিদুজ্জামান জানান, টাঙ্গাইলগামী একটি ট্রাক কালীগঞ্জের নাওটানা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।