দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

1097

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা ২৮ জানুয়ারি রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি এমরান খান,সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন,হানিফ আহমদ খান,শেখ মবস্বির আলী ও জিয়াউল হক জিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুহিবুর রহমান ও নতুন ট্রাস্টি আশিক মিয়া প্রমুখ।
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বছরের ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান থেকে নির্বাচিত গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ভিত্তি প্রদান এর তারিখ ও স্থান নির্ধারণ করা হয় ।
ট্রাস্টের সামাজিক ক্ষেত্রে ইউনিয়নের গরিব ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে ফ্রি চক্ষু শিবির এর তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। আর সেই অর্থ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বহন করবেন এবং মুক্ত হস্তে স্বেচ্ছায় উক্ত মহতী উদ্যোগে সকল ট্রাস্টিবৃন্দকে অংশগ্রহণ করার জন্যও আহবান করা হয়।
ট্রাস্টের ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পরিচালনা কমিটি অনুমোদন করা হয়।
পরিশেষে উপস্থিত সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের প্রবাসীবৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ার জন্য আহবান জানান ।