ওয়ানবাংলানিউজ: সিলেটে পৃথক পৃথক উপজেলায় ৪টি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে ১৭ সদস্যের ব্রিটিশ বাংলাদেশী মেডিকেল টিম বাংলাদেশে যাচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারী শুক্রবার। আগামী ৪ ফেব্রুয়ারী থেকে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত সিলেটের মৌলভীবাজার, বিয়ানীবাজার, বিশ্বনাথ ও কানাইঘাট উপজেলা মেডিকেল ক্যাম্পে তারা অংশ নিবেন।
দ্যা বাংলাদেশ হেলথ ডেভোলাপমেন্ট ইনিশিয়েটিভ নামক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশগামী তরুন এই প্রফেশনালদের নিয়ে গত ২৬ জানুয়ারী শনিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য যৌথভাবে সহযোগিতা করছে বিআরটি ইউকে ও বিএমআরএফ নামক চ্যারিটি সংগঠন।
প্রেসব্রিফিংয়ে জানানো হয় উক্ত মেডিকেল টিম সিলেটে একটি ফাস্ট এইড প্রশিক্ষন কোর্স আয়োজন করবে। যার মাধ্যমে প্রশিক্ষিত যুবক যুবতিরা পরবর্তীতে স্থানীয়দের ফাস্ট এইড কোর্স করাতে সক্ষম হবে। এছাড়া বাংলাদেশে ভবিষ্যতে আরো তিনটি দীর্ঘ মেয়াদী প্রজেক্টের প্রাথমিক কাজ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলবে। সেগুলি হচ্ছে টেলিমেডিসিন এ্যাপ, আন্তর্জাতিক মানের নাসিং কলেজ প্রতিষ্ঠা এবং গ্রামের ডাক্তারদের প্রশিক্ষন দিয়ে তাদের দক্ষ করে তুলা।
তারা বাংলাদেশে চিকিৎসা সেবার উন্নয়ন এবং আধুনিকায়নে সর্বাত্মক চেস্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বিএইচডিআই এর প্রেস এন্ড কমিউনিকেশন্স অফিসার অখলাক পান্না পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে টেলিমেডিশিন বিষয়ে বক্তব্য রাখেন ডা: আকতার উজ জামান, নার্সি কলেজ বিষয়ে বক্তব্য রাখেন ডা: সায়মা চৌধুরী ও ফাতিহা জান্নাত রেহনেমা, গ্রামীন হেলথ নেটওয়ার্ক বিষয়ে বক্তব্য রাখেন ডা: আব্দুল আলিম, ফ্রি মেডিকেল ট্যুর নিয়ে বক্তব্য রাখেন শামীম আহমদ
প্রেস ব্রিফিংয়ে যারা উপস্থিত ছিলেন এবং যারা বাংলাদেশে যাচ্ছেন তারা হচ্ছেন ডা: কাওছার হক, সাইমা চৌধুরী, ডা: আলিম উদ্দিন, ডা: আক্তারুজ্জামান, নাজ রহমান, কাজী হোসেন, আফিয়া বেগম, মোহাম্মদ হেলাল উদ্দিন, শামীম আহমদ, ফাতিহা জান্নাত রাহনামা, ডা: তাইবা খান, রেহেনা আদিলিয়া, আকতার উজ্জামান, ডা: কামরুল আহসান, ডা: আব্দুল হালিম, ব্যারিস্টার ইসলাম খান, নাজির আলী প্রমুখ।















