প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান ফখরুলের

510

ঢাকা সংবাদদাতা: জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘প্রতারণামূলক’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না।

টানা তৃতীয়বার সরকার গঠনের পর আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণে পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া দেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য আওয়ামী লীগের বিজয়ের কারণ ও বিএনপির পরাজয়ের কারণ উল্লেখ করেছেন।