সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদীর অবস্থা স্থিতিশীল তবে প্রয়োজন আরেকটি অস্ত্রোপচার

72

সাইফ হাসান: সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। প্রাথমিক পরীক্ষার পর তার অবস্থার কিছুটা অবনতি হলেও বর্তমানে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তার আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও শরীর দুর্বল থাকায় এখনই তা করা সম্ভব হচ্ছে না। গত ১২ ডিসেম্বর পল্টনে গু*লিবিদ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হাদীর ভাই সিঙ্গাপুর থেকে জানিয়েছেন যে সেখানে পৌঁছানোর পর প্রাথমিক টেস্টের সময় তার শরীর কিছুটা খারাপ হয়ে পড়েছিল। তবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল।

চিকিৎসকরা জানিয়েছেন যে হাদীর পুরোপুরি সুস্থ হতে আরেকটি অপারেশনের প্রয়োজন। কিন্তু তার বর্তমান শারীরিক অবস্থা বড় কোনো অস্ত্রোপচার সহ্য করার মতো নেই। তাই শরীর একটু সুস্থ ও ধকল কাটিয়ে ওঠার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় শরীফ ওসমান হাদী গু*লিবিদ্ধ হন। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দশে গতকাল ১৫ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন।

#শরীফওসমানহাদী #ইনকিলাবমঞ্চ #সিঙ্গাপুর #বাংলাদেশ #বাংলাসংবাদ