যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত

675

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন এর পরিচালনায় সদ্য প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ এহসান আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য যুব লীগ এর সহ সভাপতি  আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি শাহাবুদ্দিন আহমদ, সহ সভাপতি আবু বকর খান, সহ সভাপতি জনাব সাফিক মিয়া , সহ সভাপতি পীর আব্দুল কাউয়ুম, যুক্তরাজ্য যুব লীগ এর সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক আসুক আহমদ, যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগ এর সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারিক কামালী যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর অন্যতম নেতা সায়াদ শাহিন প্রমুখ।