ফখরুলসহ ১৪ নেতার জামিন স্থগিতের শুনানি ২০ জানুয়ারি

348

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতার পৃথক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ১৪ জ্যেষ্ঠ নেতার আগাম জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সকালে মির্জা ফখরুলসহ ১৪ নেতার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করেন আদালত। পরে আদালত এই আবেদনের শুনানি দুই সপ্তাহ পিছিয়ে দেন।

বিস্তারিত আসছে….