শুরুতেই চাপে সিলেট

373

খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। তাই যে দল জিতবে, আসরে তাদের শুরুটাও হবে ভালো। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের।

আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ৬ ওভারে দুই উইকেট হারিয়ে করেছে ৩০ রান।

এই ম্যাচে কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। তিনি বল টেম্পারিংয়ের কারণে এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। আর সিলেটেরও অধিনায়ক আরেক অস্ট্রেলীয়। একই কারণে তিনিও নিষিদ্ধ। তাই এই ম্যাচে কুমিল্লা ও সিলেটের পাশাপাশি লড়াইটা যেন দুই অস্ট্রেলীয় ক্রিকেটারেরও।

সিলেট সিক্সার্স : ডেভিড ওয়ার্নার, লিটন দাস, নিকোলাস পুরান, অলক কাপালি, সাব্বির রহমান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, সন্দিপ লামিচানে, মোহাম্মদ ইরফান ও তাসকিন আহমেদ।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল, স্টিভেন স্মিথ, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদী হাসান, এভিন লুইস, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি।