ওয়ানবাংলানিউজ: সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বাসিন্দা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফিজ আব্দুল বারী (বড় হাফিজ সাহেব) চাঁন্দগ্রামী রাহিমাহুল্লাহ এর ঈসালে সাওয়াব মাহফিল গত ২ জানুয়ারী পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। হাফিজ আব্দুল বারী ছিলেন কুতবুল আউলিয়া হাদিয়ে জামান হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইয়াকুব ছাহেব বদরপুরী রাহিমাহুল্লাহ এর অন্যতম খলিফা সুলতানুল হুফফাজ। ঈসালে সাওয়াব মাহফিলে অংশনিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক হাফেজ, আলেম ওলামাগন ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন।
যুক্তরাজ্যে অবস্থানরত মরহুমের ছাত্রদের উদ্যোগে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী। পপলার সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহীদ এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু তাহের।
সভায় বক্তারা হাফিজ আব্দুল বারী চাঁন্দগ্রামীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তিনি আমৃত্যু কোরআনের খেতমতে কাজ করে গেছেন। তার অক্লান্ত পরিশ্রমে তৎকালিন সময়ে শত শত হাফিজ পবিত্র কোরআন হিফজ করেন। বর্তমানে মরহুমের এবং তার ছাত্রদের মাধ্যমে হাজার হাজার হাফিজ বিশ্বের বিভিন্ন দেশে স্বনামের সাথে কোরানের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। বক্তারা বলেন, তার জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের হাফিজদের জীবন গড়ার ও কোরানের খেতমতে আত্মনিয়োগ করার আহবান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়া ওল্ডহামের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাওলানা সামছুদ্দিন আহমদ নূরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সাদ উদ্দীন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, মাওলানা নূরুল ইসলাম, মুফতি আব্দুর রহমান নিজামী, মাওলানা জালাল উদ্দীন কালারুকি, মাওলানা আব্দুস সবুর, মাওলানা শাহজাহান, মাওলানা আব্দুল বাছিত আশরাফ, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুল হক, মাওলানা রুহুল আমিন, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ খয়রুল ইসলাম, মাওলানা সিরাজ উদ্দীন, মাওলানা আলী আহমদ, মাওলানা আলী হোসেন, হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ বাদশা মিয়া, হাফিজ শামীম উদ্দীন, হাফিজ আব্দুল হাকিম, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ আসাদ, হাফিজ আব্দুল কাদির, হাফিজ মুসলেহ উদ্দীন, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ মুসলিম উদ্দিন, হাফিজ আব্দুল মালিক, হাফিজ শাহানুর আহমদ, ক্বারী শাহাজাদ মিয়া, ক্বারী আব্দুস সবুর, হাফিজ ক্বারী হামিম ইসলাম, হাফিজ আব্দুল ওহাব, হাফিজ ক্বারী আবু তাহের, সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ।
আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান হাজী নূর উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, কবির মিয়া, আশরাফুজ্জামান, মানিক মিয়া, শেখ মনোয়ার হোসেন, হাজী আনছার মিয়া, হাজী শরিফুল্লাহ, হাজী সানা মিয়া, মানিক মিয়া, আশরাফুজ্জামান, হাজী আব্দুস সত্তার প্রমুখ।















