মাইল এন্ড রোডের ঢাকা বিরিয়ানীর ৪০ হাজার পাউন্ড জরিমানা

13879

ওয়ানবাংলানিউজ: নিয়মিত পরিদর্শনে গিয়ে কাউন্সিলের অফিসাররা তেলাপোকা ও ইদূঁরের মারাত্মক সংক্রমন দেখে মাইল এন্ড রোডের ঢাকা বিরিয়ানী নামের ইন্ডিয়ান রেস্টুরেন্টকে ৪০ হাজারেরও বেশি পাউন্ড অর্থ দন্ড করা হয়েছে। গত বছরের জুলাই মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রেস্টুরেন্টটিতে যান এবং তেলাপোকা ও ইদুঁরের উপদ্রব দেখতে পেয়ে ত্ক্ষাণিকভাবে তা বন্ধ করে দেন।

রেস্টুরেন্টটি ফুড সেফটি সিস্টেমে নিবন্ধিত না থাকার বিষয়টি নজরে আসলে কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ টিম সেখানে ইন্সপেকশন করতে যান। পূর্ণাঙ্গ ফুড হাইজিন নিরীক্ষা করার সময় অফিসাররা তেলাপোকা ও ইদুঁরের মারাত“ক সংক্রমণ দেখতে পান। অফিসাররা রেস্টুরেন্টের সুসজ্জিত কিচেনে তেলাপোকার অবাধ বিচরণ দেখতে পান, যদিও এমন বিচরণ সাধারণত রাতের অন্ধকারে হওয়ার কথা। এতে এটাই নিশ্চিতভাবে প্রমাণ করে যে তেলাপোকার এই সংক্রমণ সমস্যা অত্যন্ত মারাত“ক ও দীর্ঘদিনের। আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে ইদূঁরের উপস্থিতিরও প্রমাণ পাওয়া যায়।

রেস্টুরেন্টের চপিং বোর্ড, প্লাস্টিক কাপ, চামচ ইত্যাদি সামগ্রী যেসকল তাকে রাখা হয়, সেখানে ইদূঁরের বিস্টা দেখতে পান অফিসাররা। রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, তারা পেস্ট কন্ট্রোল কন্ট্রাক্টরের কাছ থেকে এই সমস্যার ব্যাপারে সতর্কীকরণ নোটিশ পেলেও যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন।

এই পরিদর্শনের সময় গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অফিসাররা ত্ক্ষাণিকভাবে রেস্টুরেন্টটি বন্ধ করে দেন। কাউন্সিলের নির্দেশ অনুযায়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তেলাপোকা ও ইদুঁরের সংক্রমণ দূর করার যথাযথ উদ্যোগ নেন। পরবর্তী পরিদর্শনে এনভায়রনমেন্টাল হেলথ অফিসাররা সংক্রমণ পুরোপুরি দূর হয়েছে বলে আশ্বস্ত হওয়ার পর রেস্টুরেন্টটি পুণরায় খোলা হয়। রেস্টুরেন্টের মালিক মিচ্ঞ শাহাদত হোসেন তার বিরুদ্ধে আনীত ফুড হাইজিন সংক্রান্ত ৪টি অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করে নিলে গত মাসে টেমস ম্যাজিষ্ট্রেট তাকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করেন।

কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর এনভায়রনমেন্ট, কাউন্সিলর আমিনা আলী এ প্রসঙ্গে বলেন, ফুড হাইজিন বা খাবারের স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে সচেতেন থাকার জন্য আমরা বারার সকল খাবার বিক্রেতাকে অনুরোধ করছি। কোন বিক্রেতা যদি আইন ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে আমরা পিছপা হবোনা।

রেস্টুরেন্ট বা খাবার দাবার বিক্রির সাথে জড়িতদের উ্সাহিত করতে বারার বাসিন্দা ও ভিজিটরদের প্রতি আমাদের অনুরোধ, যখন আপনার প্রিয় রেস্টুরেন্টে যাবেন, তাদের ফুড হাইজিন রেটিং রিভিউ করুন। রেস্টুরেন্ট কিংবা টেকওয়ের মূল দরোজার বাইরে ফুড হাইজিন রেটিং স্টিকার সাঁটানো থাকে অথবা কোন রেস্টুরেন্টের রেটিং
http://www.tfl.gov.uk/t-charge
এই ওয়েবসাইট ভিজিট করেও জানা যাবে। যদি কোথাও ফুড হাইজিন সম্পর্কে আপনার মনে কোন সন্দেহ হয়, তাহলে ০২০ ৭৩৬৪ ৫০০৮ না“ারে ফোন করে কাউন্সিলের সাথে যোগাযোগ করুন।