সাহস থাকলে ড. কামাল ঐক্যফ্রন্ট থেকে পদত্যাগ করে দেখাক: কাদের

461

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক।’

তিনি আজ বুধবার কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী প্রচারণার এক পথসভায় একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিইসি কেনো, সাহস থাকলে ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব থেকে পদত্যাগ করে দেখাক।’