সিলেট সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি ফেরীঘাট এলাকায় বাসার সামনে খেলা করার সময় ৪ বছরের শিশু ইমনের ডান হাত ভেঙে দেয় টিপু বক্সের কলোনির ভাড়াটিয়া শাহিন (৩৮) ও তার স্ত্রী মমতা বেগম (২৮)। গত ৯ মে এ ঘটনা ঘটলেও ঘটনার ৪৯ দিন পর শিশুটির পিতা সবজি বিক্রেতা দুলাল মিয়া বাদি হয়ে থানায় ওই দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে শিশুটির পিতা দুলাল মিয়া স্থানীয় কাউন্সিলর তৌফিক বক্স লিপন, কলোনির মালিক টিপু বক্সসহ স্থানীয় কয়েকজনকে বিষয়টি অবহিত করলেও তারা বিষয়টি নিয়ে কিছু করেননি বলে উল্লেখ করেছেন। মামলা দায়েরের পর থেকে এজহার নামীয় আসামি দু’জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, শিশুটি প্রায় দেড়মাস সিলেট ওসমানী হাসপাতালের ২য় তলার ১৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশুটির হাতে কয়েক দফা অস্ত্রপচার করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে। হামলায় ৪ বছরের শিশু ইমনের হাতের কয়েকটি অংশ ভেঙে গেছে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার ৪৯ দিন পর মামলার নেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটির পিতা থানায় ঘটনার পর মামলা দিতে আসেননি। তিনি বুধবার (২৮ জুন) থানার অভিযোগ নিয়ে এলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।’
ইমনের পিতা দুলাল মিয়া জানান, হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকরা হাত কেটে ফেলার কথা জানালেও বৃহস্পতিবার (২৯ জুন) ইমনকে অপারেশন থিয়েটারে নতুন করে হাত ব্যান্ডেজ করে দেওয়ার পর চিকিৎসক জানিয়েছেন, হাত কাটতে হবে না, অপারেশন করলেই চলবে। তবে সে হাত দিয়ে আর কোনও কাজ করতে পারবে না















