টোঙ্গা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

375

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গা উপকূলের অদূরে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোঙ্গার রাজধানী নুকু’আলেফার প্রায় ৮৫ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের এক শ’ কিলোমিটার গভীরে। খবর এএফপি’র।

এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এ ভূমিকম্পজনিত কারণে সুনামির কোনো হুমকি নেই।