ব্রিটেনে মুসলিম মহিলার নিকাব খোলার কথা বলায় বাস কোম্পানীর ক্ষমা প্রার্থনা

2076

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ব্রিস্টল শহরের পাবলিক বাসের ড্রাইভার বাসের নিকাব পরিহিতা মুসলিম যাত্রীর নিকাব খোলার কথা বলে ব্যাপক সমালোচনার সৃস্টি হয়েছে। সম্প্রতি সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসন মুসলিম মহিলাদের নিকাব নিয়ে আপক্তিকর কথা বলার পর ব্রিস্টলের বাস ড্রাইভারের এই আচরনে ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে। ইতিমধ্যে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। তবে ব্যাপক সমালোচনার আগেই ব্রিস্টলের এই বাস কোম্পানী উক্ত মহিলার কাছে দু:খ প্রকাশ করেছে।
জানাগেছে এই ঘটনা ঘটে গত ১ জুলাই এই ঘটনা ঘটে। তিনি তখন তার দুই মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ইস্টন থেকে বিস্ট্রল সিটি সেন্টারে যাচ্ছিলেন। এসময় বাসের ড্রাইভার তাকে বলেন, ‘এই পৃথিবী বড়ই বিপদজ্জনক’ তাকে নেকাব খুলতে বলে। তিনি ব্রিস্টল লাইভকে বলেন, উক্ত ড্রাইভার তাকে অপমান করতে থাকে, যেন তিনি সন্ত্রাসী। আমি ভীত হয়ে পড়ি। মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে।
ব্রিস্টল লাইভে কথা বলার পরই টনক নড়ে বাস কোম্পানীর। তারা বাসযাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, ড্রাইভার ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এটি তার ব্যক্তিগন মতামত হতে পারে। এটি কখনো গ্রহযোগ্য হতে পারেনা।