উদীচী বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তী ও যুক্তরাজ্য শাখার তিন দশক উদযাপন

904

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সুবর্ণ জয়ন্তী এবং যুক্তরাজ্য উদীচীর গৌরবের তিন দশক উদযাপন উপলক্ষে গত ১৫ই ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রার্ডি সেন্টারে এক বর্ণাঢ্য উৎসাবের আয়োজন করা হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের সহকারী রাস্ট্রদুত মোহাম্মত জুলকান নাঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার উন্মেষ দেশাই, অলর্টারনেটিভ আর্টস এর ম্যাগি পিনহরন, বাংলাদেশ হাই কমিশনের পলিটিক্যাল মিনিস্টার ড: শ্যামল চৌধুরী, লন্ডনবাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা।
সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হোসেন। বক্তব্য রাখেন সহ সভাপতি গোলাম কবির, কবি দিলু নাসের, উপদেস্টা উর্মি মাজহার প্রমুখ।
তিন পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে জেসিয়া, মানবী ও খুসবু। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, গান ও আবৃত্তিতে অংশ গ্রহন করে উদীচী সংগীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, উদীচীর শিল্পী এবং বিলেতের শিল্পীবৃন্দ। তাদের মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেন ফজলুল বারী বাবু, গৌরী চৌধুরী, আলাউর রহমান, রুপি আমিন, সাদিয়া আফরোজ চৌধুরী, শ্রীপর্ণাদেব সরকার, ফারজানা মিফাত স্বপ্না, তানজিলা বারী সোমা, জয়িতা চৌধুরী, সৌমী দাস, অনুস্মিতা সাহা, ইউসুফ আলী খান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরন এবং বিলেতে সংগীতে বিশেষ অবদানের জন্য সিনিয়র শিল্পীদের এওয়ার্ড প্রদান করা হয়।