ঢাকার পথ শিশুদের কল্যানে প্রজেক্টের প্রচারনায়- লন্ডন-মক্কা সাইক্যাল ট্যুর

760

ওয়ানবাংলানিউজ: ঢাকার ১২ হাজার পথ শিশুকে নিয়ে কাজ করতে চায় বৃটিশ প্রতিষ্ঠান মুসলিম চ্যারিটি। ইতিমধ্যে তারা এসব শিশুকে উদ্ধার করেছে ঝুকিপূর্ন জীবন থেকে, এর মধ্যে ২শ শিশুকে তাদের মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এই পথশিশুদের কল্যানে ক্যাম্পেইনের অংশ হিসেবে রশিদ আলী এবং আবদুল হান্নান লন্ডন থেকে মক্কা যাচ্ছেন বাইসাইকেলে। ইস্ট লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১ম জুলাই অলিম্পিক পার্ক থেকে সাইক্যাল চালানো শুরু হবে। ৫৬ দিনে তারা চলবেন ৫৭০০ কিলোমিটার, দৈনিক ১৫০ কি:মি:।

সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মুসলিম চ্যারিটির ফান্ডরেইজিং ম্যানেজার হারুন রশিদ। তিনি জানান, এই রামাদানে তারা চ্যানেল এস টিভিতে লাইভ এ্যাপিল করছেন একই প্রজেক্টের জন্য ফান্ডরেইজিং-এর লক্ষ্যে। উল্লেখ্য রশিদ আলী একটি প্রতিষ্ঠানের কমিউনিটি এনগেজম্যান্ট অফিসার এবং হান্নান একজন ভলেন্টিয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই সাইক্যালিস্টের সাথে অন্তত ২০জন সাইক্যালিস্ট যোগ দেবেন প্যারিস পর্যন্ত। পরে তারা ফান্স হয়ে-জার্মানি,অস্ট্রিয়া,স্লভেনিয়া, কোরসেয়িা ইত্যাদি দেশ হয়ে তার্কি, ইজিপ্ট ছাড়িয়ে পৌছবেন সৌদিতে। মোট ১৪টি দেশ ঘুরবেন তারা।

এর মাধ্যমে মুসলিম চ্যারিটির পথ শিশুদের প্রজেক্টের জন্য প্রচারনা ও ফান্ডরেইজ হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে মোহাম্মদপুর এবং এয়ারপোর্ট রোডে যে-দুটি শেল্টার হাউস চলছে বলে অনুষ্ঠানে জানানো হয়।