টাঙ্গাইলে মাহিন্দ্র-বাস সংঘর্ষে নিহত ৩

397

ঢাকা সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন-মাহিন্দ্রের চালক শামষূল হক ও সহকারী শ্যামল।

ঘাটাইল থানার ওসি মাসুদুল হক জানান, দুপুরে পাবনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শামসুল হক নিহত ও চারজন আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন শ্যামল ও অজ্ঞাত আরও এক ব্যক্তির মৃত্যু হয়।