দীপিকা-রণবীর যে ভিডিও ভাইরাল

556

বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের অ্যান্টিলিয়াতে ইশা অাম্বানি ও আনন্দ পিরামলের বিয়েতে চাঁদের হাঁট। দেশের নামিদামি সেলেব্রেটি থেকে রাজনীতিবিদ-কেউই বাদ গেলেন না। প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব, বলিউড তারকা থেকে সৌদি আরবের ধনকুবেরের উপস্থিতিতে ঈশার বিয়ের আসর ছিল জমজমাট।

বিয়েতে যেন কোন কিছুরই কমতি ছিলো না। নাচ গানে ভরপুর ছিলো বিয়ে অনুষ্ঠান। বিয়েতে নায়ক থেকে শুরু করে খেলোয়ার পর্যন্ত সবাই মেতেছে আনন্দে। পরনে কোর্ট-প্যান্ট। আর একজন লাল রঙের শাড়ি পরে। ডান্সফ্লোর মাতাচ্ছেন দু’জনেই। একজন বাজিরাও, আর একজন তার মাস্তানী।

সেই ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়। ‘মলহারি’ গানে নাচছেন বাজিরাও আর তার মাস্তানী। বাজিরাও এর সেই নাচ তো আমরা দেখেইছি ছবিতে। কিন্তু ্মাস্তানী অর্থাৎ দীপিকা পাড়ুকোন কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। পরনে তার শাড়ি। কিন্তু নাচের তালে শাড়ি কখনও তালগোল পাকিয়ে যাচ্ছে না দীপিকার। ডান্স ফ্লোরের সকলের চোখ তখন দীপিকা আর রণবীরের দিকে।

বিয়ে তো জমিয়েই দিয়েছেন ঈশা অম্বানী এবং আনন্দ পিরামল। জমিয়ে দিয়েছিলেন উদয়পুরে প্রি-ওয়েডিং সেলিব্রেশনও। আর সেই প্রি-ওয়েডিং সেলিব্রেশনেই নিজের গানে দীপিকাকে ডান্স ফ্লোরে টেনে নিয়ে এসেছিলেন রণবীর সিংহ।