মানবাধিকার কর্মী মনোয়ার হোসাইন বদরুদ্দোজার ইন্তেকাল

1277

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, মানবাধিকার কর্মী লেখক ও গবেষক সিলেটের কানাইঘাটের কৃতিসন্তান মনোয়ার হোসাইন বদরুদ্দোজা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন। তিনি বেশ কিছুদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগ ছিলেন। তিনি আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬-৩০মিনিটে লন্ডন সেন্ট বার্থলমিউ হাসপাতালে ইন্তিকাল করেন । তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ স্যোশাল মিডিয়ায় তার স্মৃতিচারণ করছেন।
মনোয়ার হোসাইন বদরুদ্দোজা ব্রিটেন থেকে পরিচালিত আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন ইক্বরা ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন। এই চ্যারিটি সংগঠনের মাধ্যমে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চ্যারিটি কর্মকান্ড পরিচালিত হচ্ছেন।
মরহুহম বদরুদ্দোজার পিতা ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাক্তন মুফাসসির শেখ মোকদ্দস আলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজের জানাযার তারিখ ও সময় শীঘ্রই জানানো হবে ।