ঢাকা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষনা করেছে রিটার্ণিং অফিসার।
রোববার বিকেলে সেগুনবাগিচা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা করে রিটার্ণিং অফিসার।
তবে ভুলবশত কিছু কিছু গণমাধ্যম ‘ইশরাক হোসেনের প্রার্থীতা বাতিল বলে’ সংবাদ প্রচার করছে। ইশরাক হোসেনের ফেইসবুক থেকে প্রচারিত সংবাদটি সংশোধন করে প্রচারের অনুরোধ জানানো হয়।















