টাওয়ার হ্যামলেটের বেথনালগ্রীনে ট্রামশেড কমিউনিটি হ্যাবের উদ্বোধন

804

ওয়ানবাংলানিউজ: পুর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে সাধারণ জনগণের জন্য সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান, কনফারেন্স, ইউথ গ্রুপ, কমিউনিটি একটিভিটিজ ও পার্টি সেলিব্রেশন সহ মাল্টি পারপাস সুবিধা সম্পন্ন ট্রামশেড কমিউনিটি হ্যাব এর শুভ উদ্বোধন করেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র জন বিগস। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেথনালগ্রীনের ওয়ার্ড কাউন্সিলার ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম এবং কাউন্সিলার আহবাব হোসেন সহ কাউন্সিলের কর্মকর্তা ও স্থানীয় কমিউনিটির অনেক। গত ২৬ নভেম্বর শনিবার দুপুরে আধুনিক সুবিধা সম্বলিত এই হল উদ্বোধন করা হয়। বেথনালগ্রীন টিউব স্টেশন ও বেথনালগ্রীন ওভারগ্রাউন্ড স্টেশনের মাঝামাঝি ডিগবী স্ট্রিটে অবস্থিত এই সেন্টারে ৭০ – ১০০ আসন সংকুলান হবে। রয়েছে কিচেন ব্যবহারের সুবিধা। সকাল ৯ টা থেকে রাত ১০টার মধ্যবর্তী যে কোন সময়ের জন্য বুকিংয়ের সুবিধা রয়েছে। ট্রামশেড কমিউনিটি হ্যাব উদ্বোধন কালে মেয়র জন বিগস বলেন বারার জন সাধারণের জন্য কমিউনিটির উন্নয়নের জন্য টাওয়ার হ্যামলেট কাউন্সিল নিরলস কাজ করে যাচ্ছে।