ওয়ানবাংলানিউজ: ছাতক এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা ২৭ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আবাব মিয়া।
সভায় সংগঠনের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে জানানো আগামী ৩০ ডিসেম্বর মধ্যে যারা ট্রাস্টি হবেন তাদেরকে সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি হিসেবে মূল্যায়ন করা হবে। এছাড়া আরো তিনটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছে
আউটরিচ সাব কমিটি:- মোহাম্মদ ফজল উদ্দিন, আলতাফুর রহমান মোজাহিদ, আশিকুর রহমান আশিক, আকতার হোসেন, নূরুল ইসলাম এমবিই, শাকুর আলী, দুলাল আহমদ, জমশেদ আলী, আবুল হোসেন রফিক, মোহাম্মদ আজগর খান,
ফাইন্যান্স সাব কমিটি:- মোহাম্মদ মশাহিদ আলী, আহবাব মিয়া, মুজিবুর রহমান মুজিব, মিজানুর রহমান মিজান, জাকির হোসেন সেলিম, আতাউর রহমান আনছার, আছকর আলী,
ম্যাগাজিন সাব কমিটি:– আরমান আলী, রশিদ আহমদ, জয়নাল আবেদিন, সাবেক কাউন্সিলার শাহ আলম, সাবেক কাউন্সিলার মাহবুব আলম মামুন, আবু হেলাল, আব্দুল করিম খয়ের, জাহাঙ্গীর আলম শিমু, রাজু মিয়া।
আউটরিচ সাব কমিটি সদস্যরা আগামীতে ব্রিটেনের বিভিন্ন শহরে শহরে গিয়ে ট্রাস্টি বৃদ্ধির জন্য নেটওয়ার্কি করবেন, সংগঠনের ফান্ড বৃদ্ধির জন্য ফাইন্যান্স সাব কমিটি কাজ করবে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ম্যাগাজিন প্রকাশনার ম্যাগাজিন কমিটি কাজ করবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা আলতাফুর রহমান মোজাহিদ, আকতার হোসেন, ট্রেজারার মশাহীদ আলী মাস্টার, সাবেক কাউন্সিলার মাহবুব আলম মামুন, জাকির হোসেন সেলিম, মুজিবুর রহমান, আলতাফুর রহমান আনছার, আব্দুর রহিম খয়ের, আলমাছ আলী, জাকি কাবেরী, জামিলুর রহমান, মো: জমির উদ্দিন, আতাউর রহমান আনছার, মো: আবুল কালাম তালুকদার, মো: আছকর আলী, সৈয়দ আমিরুল ইসলাম, আলী আহমদ, জাকির হোসেন সেলিম, মো: নানু মিয়া, মো: আব্দুল মতিন, আবু হেলাল, জয়নাল আবেদিন, মো: জাহাঙ্গীর আলম শিমু, আব্দুল করিম খয়ের, স্বপন মিয়া, আবুল হোসেন, রাজু মিয়া, মোথ আজঘর খান প্রমুখ।
ছাতক এডুকেশন ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভায় তিনটি সাব কমিটি গঠন
Posted by 1banglatv on Thursday, 29 November 2018














