ব্রেক্সিট পরবর্তী বিমান চলাচল চুক্তিতে সম্মত ব্রিটেন-যুক্তরাষ্ট্র

1014

ওয়ানবাংলানিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট পরবর্তী বিমান চলাচল নিয়ে একটি নতুন চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এই চুক্তির মাধ্যমে ব্রেক্সিটের পরও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে বিমানে চলাচলকারী যাত্রীদের কোন সমস্যা হবে না বলে যুক্তরাজ্য জানিয়েছে। রয়টার্স

ট্রান্স-আটলান্টিক রুটে প্রতিবছর এক কোটিরও বেশি যাত্রী চলাচল করে। এই রুটটি যুক্তরাজ্য ও মার্কিন সরকারের অধিনে ছিল যার কর্তৃত্ব ইইউ’র হাতেও ছিল তাই ব্রেক্সিট পরবর্তী একটি চুক্তি প্রয়োজন ছিল। চুক্তিটিতে বর্তমানে যে নীতিতে চলাচল হয় ব্রেক্সিটেরও পরও একই রকম নীতি বজায় থাকবে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।
চুক্তিটি উন্মুক্ত বিমান চলাচলে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক উন্নয়ন। এতে এই রুটে যাতায়াতকারীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠাকে নিরসরণ করবে বলে ব্রিটিশ এয়ারওয়েজ এর মূল কোম্পানি অ্যাংলো- স্প্যানিশ এয়ারলাইন (আইএজি) এর সিইও উইলি ওয়ালশ জানিয়েছেন। এতে বছরে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ কোটি যাত্রী ও প্রায় ৯লাখ টন পণ্য পরিবহনে নতুনভাবে বৈধতা পাওয়া গেল বলে বাণিজ্যিক গ্রুপ এয়ারলাইন্স ফর আমেরিকা জানিয়েছে।