১১ রান তুলতেই ক্যারিবীয়দের ৪ উইকেট পতন

ওয়েস্টি ইন্ডিজ ২৪৬ & ১১/৪

478

খেলাধুলা ডেস্ক: চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামে বাংলাদেশ। এদিন সবকটি উইকেট হারিয়ে ২০৩ রানের লিড পায় টাইগাররা। এরপর ব্যাট করতে নামে অতিথিরা।

শুরুতেই তাইজুলের বোলিং তোপে আউট হন ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক)। ২৩ বলে মাত্র ৮ রান নিতে পেরেছেন তিনি। তার পর একে একে সাজ ঘরে ফিরেন কাইরন পাওয়েল, শাই হোপ ও রোস্টন চেজ।

দুইটি উইকেট পান তাইজুল ইসলাম। সাকিবও নিয়েছেন দুই উইকেট। সাকিবের দুইটি উইকেটই ক্যাচ ধরেছেন মুশফিকুর রহীম।

এর আগে গতকাল প্রথম ইনিংসে ৩২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৬ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের লিড পায় ১৩৩ রান। আজ দ্বিতীয় ইনিংস শেষে ১২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এতে লিড পায় ২০৩ রানের।