রিমান্ড শেষে নিপুণ রায়সহ ৭ জন কারাগারে

519

ঢাকা সংবাদদাতা: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সাতজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে নিপুণের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীসহ অন্য আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।