লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব ইসির : ওবায়দুল কাদের

363
ফাইল ছবি

ঢাকা সংবাদদাতা: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের সময়কালে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পুরোপুরি দায়িত্ব ইলেকশন কমিশনের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কনডিউসিভ অ্যাটমোস্ফিয়ার (সহযোগিতা বা অংশগ্রহণমূলক পরিবেশ) সম্পূর্ণ বিষয়টাই নিশ্চিত করবে ইলেকশন কমিশনের ওপর, এখানে সরকারের কিছু করার নেই।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের উদ্দেশে সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‌‘এখনো নমিনেশন পর্বই তো শেষ হয়নি, তবুও যদি তাঁরা মনে করেন লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, তবে সেটা কমিশনের হাতে। এখানে সরকারের কোনো এখতিয়ার নেই।’